Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / টিউলিপকে গ্রেপ্তারে ‎ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ - Chief TV

টিউলিপকে গ্রেপ্তারে ‎ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ - Chief TV

2026-02-26  ডেস্ক রিপোর্ট  117 views
টিউলিপকে গ্রেপ্তারে ‎ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ - Chief TV

ঢাকার গুলশান-২ এলাকায় অবৈধ ফ্ল্যাট গ্রহণের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারের জন্য আদালত ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে।

মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর রেড নোটিশের অনুমতির জন্য আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক গুলশানের ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রীর আপন ভাগ্নি হওয়ার সুবাদে রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ফ্ল্যাটটি বিনা মূল্যে গ্রহণ করা হয়। মামলা দায়েরের আগে তিনি দেশত্যাগ করেছেন এবং প্রমাণ ও আলামত বিনষ্টের চেষ্টা করেছেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি একই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ফ্ল্যাট দখলের অভিযোগে গত বছরের এপ্রিল মাসে দুদক টিউলিপ সিদ্দিক, রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে।

মামলায় বলা হয়েছে, আসামিরা যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাটটি দখল ও রেজিস্ট্রি করেন। তদন্ত শেষে ১১ ডিসেম্বর দুদক অভিযোগপত্র দাখিল করে। উল্লেখ্য, আগে তিনটি পৃথক মামলায় জালিয়াতির কারণে টিউলিপ সিদ্দিককে দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


Share:

ট্যাগস: অপরাধ chief tv chief tv news