Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / তিন লাখের বেশি প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট - Chief TV

তিন লাখের বেশি প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট - Chief TV

2026-01-20  ডেস্ক রিপোর্ট  196 views
তিন লাখের বেশি প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে গেছে। এর মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৬২৫ জন ইতোমধ্যে কিউআর কোড স্ক্যান করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটাররা আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট ডাকযোগে দেশে পাঠাতে পারবেন।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে বলেন, “এ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তবে সঠিক ঠিকানা না দেওয়া বা ভোটারকে ঠিকানায় না পাওয়ার কারণে ৫ হাজার ১২৬টি ব্যালট দেশে ফেরত এসেছে।”

এর আগে নির্বাচন কমিশন ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করেছিল।

ইসির তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দের পর প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালট ব্যবহার করে ভোট দেবেন এবং তা ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news