Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / ঠাকুরগাঁওয়ে জাল দলিলসহ দালাল আটক - Chief TV

ঠাকুরগাঁওয়ে জাল দলিলসহ দালাল আটক - Chief TV

2026-01-14  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  148 views
ঠাকুরগাঁওয়ে জাল দলিলসহ দালাল আটক - Chief TV

ঠাকুরগাঁওয়ের দলিল সম্পাদনের সময় **সার্টিফাইড কপি (ভুয়া অবিকল নকল)**সহ এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল সম্পাদনের সময় সার্টিফাইড কপি (জাল দলিল) তৈরির কারিগর হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমানকে কারাদণ্ড দেওয়া হয়।

সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, "আজ বিকেলে এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদন করতে আসেন পৌরশহরের মোকলেসুর রহমান (৮০) নামের এক জমি বিক্রেতা। সেই বিক্রেতার মূল কাগজপত্র যাচাই-বাছাই করার সময় একটি দলিলের সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর সন্দেহজনক মনে হওয়ায় প্রমাণ সাপেক্ষে তাকে আটক করা হয়। এরপর ওই বিক্রেতার কাছ থেকে সার্টিফাইড কপি সরবরাহকারীর তথ্য সংগ্রহ করে অফিসে এনে মজিবুর রহমানকে আটক করা হয়।"

পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, "খবর পেয়ে আমরা সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হই। ঘটনার সত্যতা পেয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।"


Share: