Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলুর ক্ষেত,দুশ্চিন্তায় কৃষক - Chief TV

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলুর ক্ষেত,দুশ্চিন্তায় কৃষক - Chief TV

2026-03-15  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  218 views
ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলুর ক্ষেত,দুশ্চিন্তায় কৃষক - Chief TV

ঠাকুরগাঁওয়ে তিন দিনের বৃষ্টির পানিতে তলিয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। বিশেষ করে ডুবে গেছে আলুর খেত ও মাঠে তুলে রাখা আলু। এতে বিপাকে পড়েছেন কৃষক। এ ছাড়া ভুট্টা ও গমগাছ বাতাসের কারণে মাটিতে ন্যুয়ে পড়েছে।

ঠাকুরগাঁও সদরসহ বিভিন্ন উপজেলায় গতকাল এমন চিত্র চোখে পড়ে। সরেজমিন দেখা যায়, কোথাও জমিতে বৃষ্টির পানি জমে আছে। কোথাও উঁচু জমি থেকে নিচু জমিতে পানি এসে তলিয়ে গেছে ফসল। অনেক জায়গায় আলু তুলে মাঠে শুকানোর জন্য রাখা হয়েছিল।

আকস্মিক বৃষ্টির কারণে সেসব আলু এখন পানির নিচে। এসব আলু পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় এক চাষি জানান, এ বৃষ্টিতে ধানের উপকার হয়েছে। কিন্তু আলুর খুব ক্ষতি হয়েছে।

পানি আলুতে পচন ধরবে। আরেক চাষি বলেন, প্রচুর ঝড়বৃষ্টি হয়েছে। চিন্তায় মাথা ঘুরছে। জমিতে ভুট্টা লাগিয়েছিলাম, বেশির ভাগ ভুট্টা বাতাসের কারণে পড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়ে গেল।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তালিকা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন।


Share: