ট্যাগ: গাইবান্ধায় নদীভাঙন রোধ প্রকল্প
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৭ নং হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের আওতায় নির্মাণাধীন কংক্রিট ব্লকগুলো যমুনা নদীর প্রবল স্রোতে একের পর এক পানিতে বিলীন হয়ে যাচ্ছে। এতে প্রকল্পের কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।