বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অন্তর্ভুক্ত করেছে ফ্রান্সের বিখ্যাত বিশ্ব সাহিত্য অভিধান ‘দিকসিওনের মোঁদিয়াল দে লিতেরাত্যুর’। আন্তর্জাতিকভাবে সুপরিচিত ফরাসি জ্ঞানকোষ ও অভিধান প্রকাশনা প্রতিষ্ঠান ‘লারুস’ তাদের এই বিশেষ তথ্যভাণ্ডারে নজরুলকে বাংলা ভাষার অন্যতম একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী কবি হিসেবে সগৌরবে তুলে ধরেছে।