কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার ভোরে খামেনি ও তার সঙ্গে নিহত ব্যক্তিদের মরদেহ গ্র্যান্ড মোসাল্লার প্রধান হলে আনা হয়। সেখানে দুই দিনের জন্য সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে। শুরু থেকেই ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় আলেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি ইরানের বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
সরকারি দপ্তরে দায়িত্ব পালনের সময় অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জে। এ সময় সাংবাদিক ও ক্যামেরা দেখে হঠাৎ করে হাসপাতাল থেকে দৌড়ে পালিয়ে যান এক সরকারি চিকিৎসক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে বেলা ১টা থেকে এক ঘণ্টা নামাজের বিরতি রাখা হয়েছে।
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর কাছে। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে তার ছোট মেয়ে রিনা বেগমের জিম্মায় পৌঁছে দেয়। একই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফুটবল কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনা শুধু মাঠের পারফরম্যান্স দিয়েই নয়, তার করা বিভিন্ন মন্তব্য নিয়েও সময়ের সঙ্গে সঙ্গে নতুন করে আলোচনায় আসেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফুটবলের বাণিজ্যিকীকরণ নিয়ে তার দেওয়া এক পুরোনো বক্তব্য বর্তমান সময়ের ঘটনাপ্রবাহের সঙ্গে মিলিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে।
ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে বিশ্বকাপ শেষে অবসর নেবেন—এমন আলোচনা ঘিরে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি তার বোন কাতিয়া আভেইরো দাবি করেন, এই বিশ্বকাপই হতে পারে পর্তুগিজ তারকার জাতীয় দলের শেষ অধ্যায়। তবে বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন রোনালদো নিজেই।
ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ওপর একটি লাল পতাকা রাখা হয়েছে। শোক ও বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দেশের সামুদ্রিক সীমানার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপকূলীয় অঞ্চলে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ হয়েছে। জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স বা ওএসএ কর্মসূচির আওতায় প্রাপ্ত পাঁচটি অত্যাধুনিক উচ্চগতির পেট্রোল বোট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের সময় এই চরম বিভ্রাট ঘটে। ওই কেন্দ্রে মনোহরদী সরকারি কলেজের ৬১২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে দুটি কক্ষের শতাধিক শিক্ষার্থীকে নির্ধারিত নতুন সিলেবাসের প্রশ্ন না দিয়ে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেট, ১২১ কোডের সম্পূর্ণ ভিন্ন একটি প্রশ্নপত্র দেওয়া হয়।
পরীক্ষা শেষে লিখিত প্রশ্নপত্র মিলিয়ে দেখার পর বিষয়টি নিশ্চিত হন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে পরীক্ষার্থীরা বলেন, আমাদেরকে ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের ফলাফল এখন ঝুঁকিতে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে তিশা মেসের সবার অলক্ষ্যে ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন।