Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / বন্যাদুর্গতদের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ - Chief TV

বন্যাদুর্গতদের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ - Chief TV

2026-07-11  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  51 views
বন্যাদুর্গতদের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ - Chief TV
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ।১১ জুলাই শনিবার মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন, মহালছড়ি সদর, মুবাছড়ি, ক্যায়াংঘাট ও মাইসছড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, ওরস্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের মানবিক দায়িত্ব।
 
তিনি বলেন, দুর্গত মানুষের কষ্ট লাঘবে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার বলেন, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এই দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে এসে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জেলা পরিষদ ও সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share: