নওগাঁর মহাদেবপুর উপজেলার ০০রামরায়পুর গ্রামের জয়নাল আবেদিন তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি নিজ পরিবার ও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কাফনের কাপড় জড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগানে একটি ঝটিকা মিছিল করেছে। উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এই মিছিলের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফেনী-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে।
রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমার আগামীর রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা।”
সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের এক মাসেই একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে চার ইউনিয়নের ১৪ গ্রামের মানুষ।
বগুড়া জেলার ধুনট উপজেলায় বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী গ্রামে।
বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের বসতবাড়ির ঘর ভাঙচুর ও বিভিন্ন ফলের গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী গ্রামে।
রাজশাহী, পাবনা ও কুষ্টিয়ার পদ্মার চরে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’। এ অভিযানে দাপিয়ে বেড়ানো ‘কাকন বাহিনী’র ২১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মধ্য এশিয়ায় অবস্থিত ভারতের একমাত্র বিদেশি পূর্ণাঙ্গ বিমানঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। তাজিকিস্তানের আয়নি বিমানঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহারের এই ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু পদত্যাগের ঘোষণা দিয়েছেন।