ট্যাগ: ব্রাজিল বনাম জাপান
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার শারীরিকভাবে আগের চেয়ে ভালো অবস্থায় থাকলেও এখনই তাকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না। তার মতে, পুরো ৯০ মিনিট খেলার মতো ফিটনেসে এখনো পৌঁছাননি এই ফরোয়ার্ড।
টেক্সাসের হিউস্টনে ফুটবলপ্রেমীরা মেতে উঠতে যাচ্ছেন এক ক্লাসিক দ্বৈরথের রোমাঞ্চে, যেখানে মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও এশিয়ার পাওয়ারহাউস জাপান। তবে এই ম্যাচে মূল লড়াইটা শুধু মাঠের তারকাদের পায়েই সীমাবদ্ধ থাকবে না, বরং তা রূপ নেবে দুই ডাগআউটের মাস্টারমাইন্ডদের রণকৌশলের এক তুমুল যুদ্ধে। ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে দুই কোচের নিখুঁত ছক ও পরিকল্পনার বাস্তবায়ন।
কাগজে-কলমে এবং ঐতিহ্যের পরিসংখ্যানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও, বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুর নকআউট পর্বে জাপানের মুখোমুখি হওয়ার আগে সেলেসাও শিবিরে কাজ করছে এক অদৃশ্য সংশয়।