বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।