Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবিতে মানববন্ধন - Chief TV

সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবিতে মানববন্ধন - Chief TV

2026-01-21  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  146 views
সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবিতে মানববন্ধন  - Chief TV

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা বেলী রানি তার সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতি দাবিতে আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে বেলী রানি, তার পরিবারসহ স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সন্তানের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, সন্তানের পরিচয় ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

বেলী রানি অভিযোগ করেন, সন্তানের পিতৃপরিচয় সংক্রান্ত বিষয় নিয়ে তিনি সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। তিনি দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো জরুরি। ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


Share: