Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / সংগীতাঙ্গনে সম্ভাবনার নাম অক্টোপ্যাড বাদক মাসুম - Chief TV

সংগীতাঙ্গনে সম্ভাবনার নাম অক্টোপ্যাড বাদক মাসুম - Chief TV

2026-05-13  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  37 views
সংগীতাঙ্গনে সম্ভাবনার নাম অক্টোপ্যাড বাদক মাসুম - Chief TV

দেশের প্রতিভাবান অক্টোপ্যাড বাদক মাসুম। যিনি বর্তমানে জনপ্রিয় শিল্পীদের সাথে স্টেজে প্রোগ্রাম করে যাচ্ছেন নিয়মিত। এবং ইতিমধ্যেই অক্টোপ্যাড বাজিয়ে  টেলিভিশন সহ স্টেজে নিজের প্রতিভার মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছেন।

অক্টোপ্যাড বাদক মাসুমের পুরো নামঃ মোঃ মাসুম হোসেন। তার জন্ম ও বেড়ে ওঠা পাবনা জেলার ঈশ্বরদী থানার দাশুড়িয়া গ্রামে। ছোটবেলা থেকে তার গানের প্রতি ছিল বেশ ঝোঁক। তাইতো স্কুল-কলেজের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত তিনি গান করতেন।

মাসুমের যন্ত্র সঙ্গীতের প্রথম হাতে খড়ি হয় তবলার ওস্তাদ নন্দ দাদার কাছে,যিনি পাবনা জেলা তথা পুরো উত্তরবঙ্গের নামকরা একজন তবলার পন্ডিত।

পরবর্তীতে রাজধানী ঢাকায় অক্টোপ্যাড বাদক পাপ্পু আকন্দ এবং সজল কুমার সাহা মিঠুর কাছ থেকে অক্টোপ্যাড বাজানো শিখেন তিনি।

মাত্র  ১০-১২ বছর বয়স থেকেই সংগীতের সাথে যুক্ত এই বাদক বর্তমানে নিজের স্বপ্ন পথে হাঁটছেন, তার স্বপ্ন এখন দেশের বাহিরে সংগীতে ব্যস্ত সময় পার করবেন।

জানতে চাইলে এই যন্ত্রশিল্পী বলেন, খুব ছোট বেলা থেকে গান বাজনার প্রতি আমার খুব আগ্রহ জন্মায়। তবে তবলা বাজানো টা আমার খুব ভালো লাগতো। এজন্য তবলা শেখা শুরু করি।

তিনি আরো বলেন, দীর্ঘ দিন তবলা শেখার পর অক্টোপ্যাড বাজানোর প্রতি আমার প্রেম গড়ে ওঠে। অনেক কষ্ট করে টাকা জমিয়ে ২০১০  সালের দিকে অক্টোপ্যাড কিনে বাজানো ও শেখা শুরু করি। আলহামদুলিল্লাহ,  বর্তমান সময়ে বাংলাদেশের অনেক গুনি সঙ্গীত শিল্পীদের সাথে কাজ করছি।


Share: