Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড - Chief TV

শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড - Chief TV

2026-07-09  ডেস্ক রিপোর্ট  43 views
শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড - Chief TV

ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছর বয়সী শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক সুদিপ্তা সরকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফ, রাকিব ও সিয়াম। এছাড়া মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামে শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন নিহত শিশুর বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ দ্রুত তদন্ত শেষ করে মাত্র নয় দিনের মধ্যে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে তিন আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের পর সন্তোষ প্রকাশ করেছে নিছামনির পরিবার। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


Share: