Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা- Chief TV

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা- Chief TV

2025-10-20  ডেস্ক রিপোর্ট  176 views
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা- Chief TV

সারা দেশে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা এড়াতে রোববার (১৯ অক্টোবর) অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনা সব শিক্ষা অফিস ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় যা বলা হয়েছে
নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, দপ্তর, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখতে হবে।
এছাড়া এসির প্লাগ খুলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে এসব বিষয় নিজে যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

নোটিশটি ইতিমধ্যে সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

কেন এই উদ্যোগ
সম্প্রতি দেশে একের পর এক অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই সতর্কতা জারি করেছে মাউশি।
 


Share:

ট্যাগস: chief tv chief tv news