Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা - Chief TV

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা - Chief TV

2026-01-07  ডেস্ক রিপোর্ট  230 views
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা - Chief TV

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার জারি করা এক নোটিশে সমিতি জানায়, ৮ জানুয়ারি থেকে বাংলাদেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত করা হবে। একই সঙ্গে বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও বন্ধ থাকবে।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি তাদের দাবিগুলো তুলে ধরে। তখন তারা জানায়, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করা হবে। দাবি পূরণে অগ্রগতি না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজি সিলিন্ডারের নতুন করে মূল্য সমন্বয় করা জরুরি। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করার দাবি জানান তারা। নেতারা স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই নেওয়া হয়েছে এবং দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়