Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত - Chief TV

শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত - Chief TV

2025-10-18  ডেস্ক রিপোর্ট  213 views
শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত - Chief TV

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

জানা গেছে, কার্গো ভিলেজের ওই অংশে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়। আগুন লাগার পরপরই বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ইউনিট যোগ দেয়।

আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মাসুদুল হাসান বলেন, “কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেইটের কাছে স্কাই ক্যাপিটাল অফিস ও ইমপোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগে। খবর পেয়ে বিকেল ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে তা বৃদ্ধি পেয়ে ২৮টি ইউনিটে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


Share: