Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / রাষ্ট্রপতি ও স্পিকার পদে আলোচনায় যারা - Chief TV

রাষ্ট্রপতি ও স্পিকার পদে আলোচনায় যারা - Chief TV

2026-02-22  ডেস্ক রিপোর্ট  99 views
রাষ্ট্রপতি ও স্পিকার পদে আলোচনায় যারা - Chief TV
 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে। সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে অধিবেশন আহ্বান করতে হয়। প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্য অস্থায়ীভাবে সভাপতিত্ব করতে পারেন।

সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেছে। স্পিকার, ডেপুটি স্পিকার, উপনেতা ও চিফ হুইপ পদে দলটির একাধিক সিনিয়র নেতার নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে বিরোধী দল হিসেবেও বাংলাদেশ জামায়াতে ইসলামির কয়েকজন সদস্য গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন বলে আলোচনা চলছে।

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ড. আবদুল মঈন খান, ড. মুহাম্মদ ইউনূস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর নাম আলোচনায় আছে। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য না হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই।

প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ, অধ্যাদেশ উত্থাপন এবং গুরুত্বপূর্ণ সাংসদীয় কার্যক্রম শুরু হবে।


Share:

ট্যাগস: জাতীয় chief tv news chief tv