2026-06-12ডেস্ক রিপোর্ট
পাবনা পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালীন ছাদের সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে তামজিদ নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে এই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে।
আরও দেখুন
2026-06-11ডেস্ক রিপোর্ট
বগুড়ার আদমদীঘি উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রোগী ও স্বজনদের একমাত্র বিশুদ্ধ পানি খাওয়ার টিউবওয়েলটি ৭ দিন ধরে অকেজো। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন ভুক্তভোগীরা। বাধ্য হয়ে হাসপাতালের সরবরাহকৃত ট্যাপের পানি ব্যবহার আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে চায়ের দোকান থেকে খাবার পানি সংগ্রহ করছেন।
আরও দেখুন
2026-06-11সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি
রাজশাহীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে নিয়ে লেখা এবং তাদের সম্পর্কিত প্রায় ৩০০ বই জব্দ করেছে জেলা প্রশাসন।
আরও দেখুন
2026-06-11ডেস্ক রিপোর্ট
বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে রাতারাতি ইট বিছিয়ে তৈরি করা একটি রাস্তা থেকে সফর শেষ হতেই সব ইট তুলে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত ৫০০ মিটারের এই কাঁচা সড়কটি পাকাকরণের জন্য গত অর্থবছরেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ৮৪ লাখ টাকা বরাদ্দ
আরও দেখুন
2026-06-10ডেস্ক রিপোর্ট
লিবিয়ায় অপহৃত হওয়ার দীর্ঘ আড়াই মাস পর নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের প্রবাসী যুবক আলমগীর হোসেনকে (৩৫) নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সেদেশের একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। পরিবারের অভিযোগ, দাবি করা ২৫ লাখ টাকা মুক্তিপণ দিতে না পারায় তাকে এই চরম পরিণতি বরণ করতে হয়েছে।
আরও দেখুন
2026-06-10ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের কামারখন্দে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে উপজেলার জামতৈল পূর্ব বাজারে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আরও দেখুন
2026-06-10মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি
ঈশ্বরদীতে জমিস ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগে ঈশ্বরদী পৌর মহিলাদলের সভানেত্রী রোকেয়া সুলতানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। সম্মেলনে তারা প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছা. আনার কলি ও তাঁর স্বজনরা।
আরও দেখুন
2026-06-10মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক তাহমিনা আখতার সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকের কাছে তিনি যোগদানপত্র জমা দেন। এরপর আজ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও দেখুন
2026-06-10রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একই দিনে পৃথক তিনটি স্থান থেকে দুই নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, এক নারী গলায় ওড়না পেঁচিয়ে এবং এক নারীও এক গ্যাস বডি খেয়ে আত্মহত্যা করেছেন।
আরও দেখুন