Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান - Chief TV

পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  171 views
পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান - Chief TV

প্রথমবারের মতো তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। শনিবার সকালে তিনি কার্যালয়ে পৌঁছে বাগানে বৃক্ষরোপণ করেন এবং প্রবেশের সময় কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা গ্রহণ করেন।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে দায়িত্ব পালন করা কয়েকজন পুরোনো কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। এতে কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এরপর প্রধানমন্ত্রী তাঁর কক্ষে গিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন এবং পরে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন।

সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর প্রথম অফিস কার্যক্রম।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news