Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি - Chief TV

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি - Chief TV

2026-02-24  ডেস্ক রিপোর্ট  207 views
পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি - Chief TV

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের নতুন ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, বিপুল অর্থ ব্যয়ে পোশাক পরিবর্তনের বদলে বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়ন, যানবাহন ও লজিস্টিকস সুবিধা বাড়ানো বেশি জরুরি।

সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নতুন পোশাক নির্বাচনে সদস্যদের মতামত, আবহাওয়া ও বাস্তব প্রয়োজন যথাযথভাবে বিবেচনা করা হয়নি। একই সঙ্গে অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশকে আলাদা করে চেনা কঠিন হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পোশাক দীর্ঘদিনের ঐতিহ্য ও পেশাদারত্বের প্রতীক। এছাড়া নতুন পোশাক চালু করতে বড় অঙ্কের অর্থ ব্যয় হবে, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে চাপ সৃষ্টি করতে পারে।

এ কারণে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনা করে গবেষণা ও জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়