Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / প্রধানমন্ত্রী হিসেবে কেমন বেতন-ভাতা ও সুবিধা পাবেন তারেক রহমান - Chief TV

প্রধানমন্ত্রী হিসেবে কেমন বেতন-ভাতা ও সুবিধা পাবেন তারেক রহমান - Chief TV

2026-02-17  ডেস্ক রিপোর্ট  126 views
প্রধানমন্ত্রী হিসেবে কেমন বেতন-ভাতা ও সুবিধা পাবেন তারেক রহমান - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কেমন বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে।

‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’-এর ভিত্তিতে প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি তিনি মাসে ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন, যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে এবং তিনি সেখানে থাকেন।

প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ৩ হাজার টাকা নির্ধারিত আছে। এ ছাড়া বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল অর্পিত রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য যে খরচ করা হয়, তা সম্পূর্ণ ভাতা হিসেবে তাকে প্রদান করা হবে। অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সমস্ত খরচই সরকার বহন করবে। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচও সরকারই বহন করবে।
 


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়