Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / নড়াইল / প্রবাসে স্বামী, একা চাপ সামলাতে না পেরে শিশুকে হত্যা - Chief TV

প্রবাসে স্বামী, একা চাপ সামলাতে না পেরে শিশুকে হত্যা - Chief TV

2026-04-10  ডেস্ক রিপোর্ট  156 views
প্রবাসে স্বামী, একা চাপ সামলাতে না পেরে শিশুকে হত্যা - Chief TV

নড়াইল সদর উপজেলায় নিজ শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা আরিফা বেগম (২১)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর নড়াইল সদর আমলি আদালতের বিচারক মো. মারুফ হাসান তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে আদালত তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত শিশু তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যার মেয়ে।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের মো. খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগমের সঙ্গে কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যার বিয়ে হয়।

পুলিশের বরাতে জানা যায়, প্রায় সাড়ে তিন মাস বয়সী শিশুটি জন্মের পর থেকেই বেশি কান্নাকাটি করত। শিশুটিকে সামলাতে গিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মা আরিফা। সেই অসহনীয় চাপ ও ক্ষোভ থেকে গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি শিশুটিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন বলে আদালতে স্বীকার করেন।

এর আগে স্থানীয়ভাবে খবর ছড়িয়ে পড়ে যে, নড়াইল সদর উপজেলার আলুকদিয়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসসুমকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে হেফাজতে নেয়।


Share: