Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / Jobs / প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড - Chief TV

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড - Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  436 views
প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড - Chief TV

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টিল স্ট্রাকচারাল ডিজাইন বিভাগ সিনিয়র ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: সিনিয়র ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: স্টিল স্ট্রাকচারাল ডিজাইন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি 
অন্যান্য যোগ্যতা: নকশা সফটওয়্যারে দক্ষতা
অভিজ্ঞতা: ৮ থেকে ১২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ৩০ থেকে ৪৫ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: ৮০,০০০-১৫০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫
 


Share: