Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ওবামা দম্পতির ভিডিও প্রকাশ, ক্ষমা চাইবেন না ট্রাম্প - Chief TV

ওবামা দম্পতির ভিডিও প্রকাশ, ক্ষমা চাইবেন না ট্রাম্প - Chief TV

2026-02-07  ডেস্ক রিপোর্ট  215 views
ওবামা দম্পতির ভিডিও প্রকাশ, ক্ষমা চাইবেন না ট্রাম্প - Chief TV

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে প্রকাশিত একটি ভিডিও নিয়ে তিনি কোনো ধরনের ক্ষমা চাইবেন না।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত ভিডিওটি ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা হয়েছিল। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে হোয়াইট হাউস তা সরিয়ে নেয়।

ট্রাম্প দাবি করেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ভিডিওটি মুছে ফেলা হয়েছে। একই সঙ্গে তিনি ভিডিওটির প্রথম অংশকে “চমৎকার” বলেও মন্তব্য করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওর শুরুতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রথমদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে পোস্টটিতে সমর্থনের ইঙ্গিত মিললেও পরে তা অপসারণ করা হয়।

ভিডিওটি প্রকাশের পর সমালোচকরা বলেন, এতে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্যও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ভুলবশত একজন কর্মী ওই ভিডিওটি পোস্ট করেছিলেন।

উল্লেখ্য, ভিডিওটির শেষাংশে একটি ছোট বানরের নাচের দৃশ্যে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির মুখ সংযোজন করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।


Share: