Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / অনলাইন জুয়ার শিকার যুবকের মর্মান্তিক মৃত্যু - Chief TV

অনলাইন জুয়ার শিকার যুবকের মর্মান্তিক মৃত্যু - Chief TV

2026-02-25  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  97 views
অনলাইন জুয়ার শিকার যুবকের মর্মান্তিক মৃত্যু - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলার কারণে মমিনুল ইসলাম (২৮) নামের এক যুবক আর্থিকভাবে নিঃস্ব হয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের গনেশপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মমিনুল ওই গ্রামের মৃত একরামুল হকের ছেলে।

সূত্র জানায়, মমিনুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় অবস্থানকালে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন। এতে তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে অবস্থানকালে পরিবারের অগোচরে নিজের শয়নকক্ষে জমিতে রাখা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের লোকজন তাকে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল জয়পুরহাটে রেফার্ড করেন। সেখানে অবস্থার অবনতি হলে মমিনুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু পথে তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news অপরাধ