Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / অফিসে উপস্থিতি নিয়ে নতুন আদেশ জারি - Chief TV

অফিসে উপস্থিতি নিয়ে নতুন আদেশ জারি - Chief TV

2026-02-24  ডেস্ক রিপোর্ট  196 views
অফিসে উপস্থিতি নিয়ে নতুন আদেশ জারি - Chief TV

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নতুন অফিস আদেশ জারি করেছে। এতে বিনা অনুমতিতে অনুপস্থিতি, দেরিতে অফিসে আসা বা আগেই অফিস ত্যাগ করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব কামরুল হাসানের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কর্মদিবসে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। রমজানে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজানের পর বিকেল ৫টার আগে অফিস ত্যাগ করা যাবে না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি এবং রেজিস্টার ও ডিজিটাল হাজিরায় এন্ট্রি বাধ্যতামূলক।

নির্দেশনা অমান্য করলে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়