Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / অপরাধ / নিয়ামতপুরে আদিবাসী তরুণী ধর্ষণে অভিযুক্ত ৩ যুবক গ্রেফতার - Chief TV

নিয়ামতপুরে আদিবাসী তরুণী ধর্ষণে অভিযুক্ত ৩ যুবক গ্রেফতার - Chief TV

2026-02-23  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  177 views
নিয়ামতপুরে আদিবাসী তরুণী ধর্ষণে অভিযুক্ত ৩ যুবক গ্রেফতার - Chief TV

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৮ বছর বয়সী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মামলার মাধ্যমে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে ব্যস্ততার সুযোগ নিয়ে অভিযুক্তরা কৌশলে তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়। পরে তিনি ঘটনাটি জানালে অভিযুক্তরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন— অনুপ সরেণ (২০), চিরঞ্জন হাসদা (১৯) ও প্রশান্ত সরেণ (১৯)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


Share:

ট্যাগস: অপরাধ chief tv chief tv news