Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নীলফামারীর জলঢাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক গ্রামে পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে - Chief TV

নীলফামারীর জলঢাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক গ্রামে পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে - Chief TV

2026-05-27  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  117 views

নীলফামারীর জলঢাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক গ্রামে পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে পশ্চিম গুলমুন্ডা গ্রামে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  

জানা যায়, আজকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সকালে এলাকাবাসী পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেন। এতে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হয়।

ঈদের জামায়াতের ইমাম মাওলানা আব্দুর রহিম বলেন, যেহেতু কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনার তারিখে এবং সিয়াম ফরজ হয়েছে তাদের তারিখে তাই আমরা তাদের তারিখটা সহি মনে করি। আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এ তারিখটা মেনে চলি। এছাড়া পৃথিবীর এক একদিন একেক চাঁদের জন্ম এটা নয় পৃথিবীর যে কোন প্রান্তে চাঁদের খবর শুনলে সেদিন থেকে আরবি তারিখ গণনা শুরু হবে।

প্রসঙ্গত, এছাড়া জেলার বাকি সব জায়গায় আগামীকাল পবিত্র ঈদ উল আজহা পালিত হবে।


Share: