Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / কুষ্টিয়া / মক্তব থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীর মুখে কাপড় গুঁজে ধর্ষণ - Chief TV

মক্তব থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীর মুখে কাপড় গুঁজে ধর্ষণ - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  34 views
মক্তব থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীর মুখে কাপড় গুঁজে ধর্ষণ - Chief TV

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার এক এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (১২ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত প্রামাণিক (১৭) ওই এলাকার আসলাম প্রামাণিকের ছেলে। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী শিশুটি নানার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে। প্রতিদিনের মতো সকালে সে বাড়ির পাশের একটি মক্তবে কোরআন পড়তে যায়। বৃষ্টির কারণে পড়া শেষে সে সেখানেই অবস্থান করছিল।

অভিযোগ অনুযায়ী, রিফাত তার বোনকে মক্তব থেকে বাড়িতে রেখে আবার সেখানে আসে। পরে শিশুটিকে জানানো হয়, তার বোন পাশের বাসায় আছে এবং তাকে ডাকছে। এরপর ছাতার আড়ালে শিশুটিকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় স্থানীয় এক ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় শিশুর কান্নার শব্দ শুনে পরিত্যক্ত ঘরে প্রবেশ করেন। তাকে দেখে অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। পরে ওই ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

পরবর্তীতে শিশুটিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য কুষ্টিয়া আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, শিশু ধর্ষণের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অভিযুক্ত রিফাত ঘটনার পর থেকে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


Share: