Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / স্বাস্থ্য / মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে - Chief TV

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে - Chief TV

2026-03-12  ডেস্ক রিপোর্ট  196 views
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে - Chief TV

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বার্তায় বলা হয়, মির্জা আব্বাসকে ১৩ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


Share: