Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী - Chief TV

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী - Chief TV

2026-03-13  ডেস্ক রিপোর্ট  194 views
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী - Chief TV

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নিজের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

এসময় চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

এছাড়া মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যাবতীয় কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দেন তারেক রহমান।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেল জানায়, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ন্যাশনাল নিউরো সায়েন্স বিভাগে মির্জা আব্বাসের চিকিৎসা হবে।


Share: