Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / অপরাধ / মান্দায় পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ - Chief TV

মান্দায় পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ - Chief TV

2026-02-25  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  172 views
মান্দায় পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ - Chief TV

মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রামে পৈতৃক সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. বাবুল হোসেন (৪৮) থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল হোসেন পৈতৃক সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকলেও একই গ্রামের কয়েকজন ব্যক্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় মো. সিরাজ উদ্দিন (৫০), মো. বেলাল হোসেন (২৮) ও মো. জাহাঙ্গীর হোসেন (৩০)-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে আসছেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তারা জমিতে ঘর নির্মাণ শুরু করেন। নির্মাণাধীন ভবনের কার্নিশ তার ঘরের ভেতরে ঢুকে পড়ায় বাড়িটি ঝুঁকিতে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণকাজে বাধা দিলে তাকে গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয় এবং জমিতে গেলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে।

তবে অভিযুক্ত বেলাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আইন অনুযায়ী নিজেদের জমিতে ঘর নির্মাণ করছেন।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share:

ট্যাগস: অপরাধ chief tv chief tv news