Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন - Chief TV

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন - Chief TV

2025-10-26  মোহাইমিনুল ইসলাম, (উলিপুর) কুড়িগ্রাম প্রতিনিধি  299 views
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন - Chief TV

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আল মোজাদ্দেদিয়া দ্বিনী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলীর অনিয়ম-দুর্নীতি, দীর্ঘদিন অনুপস্থিত থাকা এবং গোপনে পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির মাত্রা বেড়ে গেছে। তিনি নিয়মিত অফিসে না এসে মাসের পর মাস অনুপস্থিত থাকেন। এছাড়া গোপনে নিজের অনুসারীদের নিয়ে একটি পকেট কমিটি গঠনের অপচেষ্টা চালাচ্ছেন, যা শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী কোনোভাবেই মেনে নেবেন না।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, “আমার সন্তানের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ একাধিকবার অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।”
“আমরা দ্রুত ওই সুপারের অপসারণ চাই। তিনি দীর্ঘদিন মাদ্রাসায় আসেন না, তবুও নিজের স্বার্থে নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন।”

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা মাদ্রাসায় গিয়ে দেখতে পান, ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী সেদিন মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। মাদ্রাসার পিয়ন মাহফুজার রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসেন না।


Share: