Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / মাদকবিরোধী অভিযানে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ - Chief TV

মাদকবিরোধী অভিযানে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ - Chief TV

2026-01-12  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  134 views
মাদকবিরোধী অভিযানে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ - Chief TV

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১১ জানুয়ারি ২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধামইরহাট থানাধীন ধামইরহাট উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তার পাশে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং দেহ তল্লাশি চালায়।

তল্লাশিকালে আসামি সুমন (৩৬), পিতা সিরাজ উদ্দিন, মাতা শহিদা, সাং—দক্ষিণ শ্যামপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ-এর হেফাজত থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করে জব্দ করা হয়।

আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, আগামী দিনগুলোতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এ বিষয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


Share: