Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা - Chief TV

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা - Chief TV

2026-01-22  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  139 views
কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহারের দায়ে এক ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার মুশরুত ধূলিয়া এলাকার মেসার্স এস এস জেড ব্রিকস ইটভাটায় এ জরিমানা করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উদ্দিনের নেতৃত্বে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষিজমির মাটি কেটে এনে ওই ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটার মালিক রেজাউল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজ অভিযানে একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা কৃষিজমির মাটি কেটে এনে ইটভাটায় ব্যবহার করছিল।”


Share: