Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / খুলনা / জনপ্রিয়তা নষ্ট করতে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার: মৃধা ফারুকুল ইসলাম - Chief TV

জনপ্রিয়তা নষ্ট করতে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার: মৃধা ফারুকুল ইসলাম - Chief TV

2026-03-06  জিসান কবিরাজ, খুলনা প্রতিনিধি  176 views
জনপ্রিয়তা নষ্ট করতে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার: মৃধা ফারুকুল ইসলাম - Chief TV

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কবিরাজ দিঘির পাড় এলাকায় মৎস্য ঘের দখল ও হামলার ঘটনায় মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

মৃধা ফারুকুল ইসলাম  বলেন, একটি মহল তার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক জনপ্রিয়তাকে ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে এমন মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তিনি জানান, উল্লিখিত ঘটনার সাথে তার বা তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছি। আমার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য প্রতিপক্ষ একটি কুচক্রী মহল এ ধরনের মিথ্যা নাটক সাজিয়ে আমার নাম জড়ানোর চেষ্টা করছে।”

ফারুকুল ইসলাম মৃধা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যা অভিযোগকারীরা আইনের আওতায় আসবে।

তিনি এলাকার জনগণ ও নেতাকর্মীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।


Share:

ট্যাগস: chief tv chief tv news Khulna News