Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / জানা গেল পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ - Chief TV

জানা গেল পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  153 views
জানা গেল পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ - Chief TV

পবিত্র রমজান মাস ঘনিয়ে আসছে। আর মাত্র দেড় মাসেরও কম সময়ের মধ্যে শুরু হতে পারে মহিমান্বিত এ মাস। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, চলতি বছর রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ইব্রাহিম জানান, মধ্যপ্রাচ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হতে পারে। সে হিসাবে ১৪৪৭ হিজরি সনের রমজান শুরু হতে আর প্রায় ৪৬ দিন বাকি।

তিনি আরও জানান, সম্ভাব্য হিসাব অনুযায়ী আগামী ২০ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) ২৭ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম দ্য ন্যাশন-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম রোজা পালিত হতে পারে।

এছাড়া জ্যোতির্বিদরা ভবিষ্যৎ বছরের রমজান সম্পর্কেও ধারণা দিয়েছেন। তাদের মতে, ২০২৭ সালে ৬ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওই বছর ৮ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

জ্যোতির্বিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত রমজান জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে। এরপর ধীরে ধীরে এ মাসটি ক্যালেন্ডারের ডিসেম্বরের দিকে সরে যেতে শুরু করবে।


Share: