Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ইরানের সঙ্গে ব্যবসা করা দেশে শুল্কারোপের হুঁশিয়ারি - Chief TV

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশে শুল্কারোপের হুঁশিয়ারি - Chief TV

2026-01-13  ডেস্ক রিপোর্ট  209 views
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশে শুল্কারোপের হুঁশিয়ারি - Chief TV

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে—এমন যেকোনো দেশের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের ব্যবসায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যে জড়ালে তাকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। তিনি দাবি করেন, এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং এতে কোনো পরিবর্তনের সুযোগ নেই।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তেহরানের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতেই যুক্তরাষ্ট্র এ ধরনের কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরান ইতোমধ্যেই আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় অনেকটাই একঘরে হয়ে রয়েছে।


Share: