Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন সাবেক কাউন্সিলর - Chief TV

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন সাবেক কাউন্সিলর - Chief TV

2026-02-18  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  110 views
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন সাবেক কাউন্সিলর - Chief TV

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার রাত সাড়ে ১০টায় তিনি দেশের বাইরে যাওয়ার সময় আটক হন এবং মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লালের বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে ছিলেন। রোববার রাতে তিনি ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহীন খান নিশ্চিত করেছেন, গ্রেপ্তারের পর আসামিকে থানায় আনা হয়েছে এবং মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Share: