Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / গুলশানে ড্যান্সার তরুণীর মরদেহ উদ্ধার - Chief TV

গুলশানে ড্যান্সার তরুণীর মরদেহ উদ্ধার - Chief TV

2026-01-18  ডেস্ক রিপোর্ট  279 views
গুলশানে ড্যান্সার তরুণীর মরদেহ উদ্ধার - Chief TV

রাজধানীর গুলশান কালাচাঁদপুরে এক ড্যান্সার তরুণী সাদিয়া রহমান মীম (২৭)-এর জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তরুণী পার্লারের ব্যবসা করতেন।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকায় ৮৯ নম্বর বাসার দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাট থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। সাদিয়া রহমান মীম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন। তার বাবা শহীদ আলী।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের শরীরে জবাইয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে।


Share:

ট্যাগস: অপরাধ chief tv chief tv news