Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / গাজীপুরে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার ২ -chief tv

গাজীপুরে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার ২ -chief tv

2026-07-16  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  33 views
গাজীপুরে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার ২ -chief tv
গত মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
​এ বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
 
​তিনি জানান, জিএমপি পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের নির্দেশনায় মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পাজুলিয়া এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন নাম্বার বিহীন লাল রঙের TVS 4V 160cc মোটরসাইকেল জব্দ করা হয়।
 
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গাজীপুর মহানগরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে মেট্রোপলিটন পুলিশের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share: