Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি - Chief TV

ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি - Chief TV

2026-01-20  ডেস্ক রিপোর্ট  189 views
ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি - Chief TV

সরকারি চাকরিজীবীদের জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে টানা চারদিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন হবে। এতে নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলে সরকারি কর্মচারীরা টানা চারদিনের বিশ্রাম উপভোগ করতে পারবেন।

৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন হিসেবে গণ্য হবে। ফলে একদিনের পরিকল্পনা ও ছুটি ম্যানেজমেন্টেই মিলতে পারে চারদিনের বিশ্রাম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছর সরকারি ছুটি মোট ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারে পড়েছে।

প্রজ্ঞাপনের ভিত্তিতে ধর্মীয় উৎসব অনুযায়ী ছুটির ব্যবস্থা করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পাঁচ দিন, হিন্দুদের জন্য নয় দিন, খ্রিস্টানদের জন্য আট দিন, বৌদ্ধদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news