Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আন্তর্জাতিক / ফার্স্টলেডিকে পুরুষ বলায় সাজা - Chief TV

ফার্স্টলেডিকে পুরুষ বলায় সাজা - Chief TV

2026-01-05  ডেস্ক রিপোর্ট  137 views
ফার্স্টলেডিকে পুরুষ বলায় সাজা - Chief TV

প্যারিসের একটি আদালত ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রনকে ঘিরে অনলাইনে বিদ্বেষমূলক ও মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে ১০ জনকে দোষী সাব্যস্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীনভাবে দাবি করা হয়েছিল যে ব্রিজিত ম্যাক্রন জন্মগতভাবে একজন পুরুষ ছিলেন—এমন অপপ্রচারই ছিল মামলার মূল অভিযোগ।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাঁদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে এবং পেশাগতভাবে তাঁদের মধ্যে স্কুলশিক্ষক, আর্ট গ্যালারির মালিক ও ধর্ম প্রচারকও আছেন। আদালত অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছেন। এর মধ্যে অনলাইন হয়রানি প্রতিরোধে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স থেকে শুরু করে সর্বোচ্চ আট মাসের স্থগিত কারাদণ্ড অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া এক আবাসন ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, কারণ তিনি বিচার কার্যক্রম চলাকালে আদালতে হাজির হননি। আরও কয়েকজন দণ্ডপ্রাপ্তের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।


Share: