Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / একুশে পদক পেলেন যারা - Chief TV

একুশে পদক পেলেন যারা - Chief TV

2026-02-26  ডেস্ক রিপোর্ট  129 views
একুশে পদক পেলেন যারা - Chief TV

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা:

অভিনয়: ফরিদা আক্তার ববিতা

চারুকলা: অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার

স্থাপত্য: প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম

সঙ্গীত (মরণোত্তর): কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু

নৃত্য: অর্থী আহমেদ

পালাগান: ইসলাম উদ্দিন পালাকার

সাংবাদিকতা: শফিক রেহমান

শিক্ষা: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার

ভাস্কর্য: তেজস হালদার জস

বিশেষ স্বীকৃতি (সংগীত): ব্যান্ড ওয়ারফেজ

অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরাও অংশগ্রহণ করেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়