Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / কৃষি / ঈশ্বরদী কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ - Chief TV

ঈশ্বরদী কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ - Chief TV

2026-02-23  মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি  179 views
ঈশ্বরদী কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ - Chief TV

কৃষি উৎপাদন বাড়াতে পাবনার ঈশ্বরদীতে ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও কন্দ ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা বাজার অস্থিতিশীল করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি করে পেঁয়াজ বীজ ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

বীজ বিতরণ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news কৃষি