Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি ভাতা দেবে সরকার - Chief TV

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি ভাতা দেবে সরকার - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  177 views
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি ভাতা দেবে সরকার - Chief TV

নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে সরকার। আজ শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে সাংবাদিকদের এ তথ্য জানান তার উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা দেবে৷ ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে৷

কত টাকা সম্মানি ভাতা প্রদান করা হবে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের ৩য় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।
 


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news