Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / ঢাকার ধামরাই থেকে বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার - Chief TV

ঢাকার ধামরাই থেকে বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার - Chief TV

2026-03-31  ডেস্ক রিপোর্ট  208 views
ঢাকার ধামরাই থেকে বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার - Chief TV

ঢাকার ধামরাই থানার কেলিয়া এলাকার এক খামারবাড়ি থেকে একটি বিষধর খৈয়া গোখরা (Spectacled cobra) উদ্ধার করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)'র সদস্যরা।

উল্লেখ্য, খামারে সাপের উপস্থিতি টের পেয়ে খামারমালিক আজ সকালে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)'র কাছে সহায়তা চান। এরপর বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)র সদস্যরা সেখানে গিয়ে, খামারবাড়ির ঢালাইকৃত মেঝে খুঁড়ে বিষধর এই সাপটি উদ্ধার করেন। 

সাপটি আগামীকাল লোকালয় থেকে দূরে একটি বনাঞ্চলে অবমুক্ত করা হবে।


Share:

ট্যাগস: chief tv chief tv news snake rescue