Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আঞ্চলিক / ঢাবি ক্যম্পাসের আশেপাশে ভয়াবহ কর্মকাণ্ড, জানালেন ডাকসু নেতা - Chief TV

ঢাবি ক্যম্পাসের আশেপাশে ভয়াবহ কর্মকাণ্ড, জানালেন ডাকসু নেতা - Chief TV

2025-10-18  ডেস্ক রিপোর্ট  311 views
ঢাবি ক্যম্পাসের আশেপাশে ভয়াবহ কর্মকাণ্ড, জানালেন ডাকসু নেতা - Chief TV

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবায়ের বিন নেছারী।

শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, “গতকাল রাত ১২টা থেকে ফজর পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালাই। বেশ কয়েকটি স্থানে ভয়াবহভাবে দেহব্যবসা চলছে—দুটি গ্রুপে ভাগ হয়ে, একদল নারী ও অন্যদল ট্রান্সজেন্ডার।”

তিনি আরও জানান, “প্রতিটি জায়গায় কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। নারীদের মধ্যে অনেকেই সংসার করছেন, কিন্তু পরিবারকে বলেন তারা চাকরি করেন। এসব কর্মকাণ্ডে স্থানীয় কিছু পুলিশ সদস্যের সম্পৃক্ততা আছে—কমিশন নিয়ে তারা মদদ দেয়।”

যুবায়ের বিন নেছারী বলেন, “কয়েকজনের তথ্য সংগ্রহ করেছি, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবো।”

ট্রান্সজেন্ডার সম্প্রদায় নিয়ে তিনি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে লেখেন, “একজনের সঙ্গে কথা বলেছি যার ইংরেজি উচ্চারণ চমৎকার। জানতে পারলাম, সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্সের শিক্ষার্থী। বিলাসবহুল জীবনযাপন করে। এমন আরও অনেকেই আছে, যারা সার্জারি করে নারীর মতো শরীর বানিয়ে দেহব্যবসায় জড়াচ্ছে। দিনের বেলায় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র বা কর্মচারী হিসেবেও কাজ করছে।”

শেষে তিনি সতর্ক করে বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। এখনই যদি সমাজ এ বিষয়ে সচেতন না হয় এবং প্রতিরোধ না গড়ে তোলে, সামনে ভয়াবহ সময় আসতে পারে।”


Share: