Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আঞ্চলিক / চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - Chief TV

চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - Chief TV

2025-10-20  ডেস্ক রিপোর্ট  166 views
চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - Chief TV

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১৩ হাজার পিস ইয়াবাসহ যাত্রীবাহী বাসের চালক, হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নুর আহমদের ছেলে জসিম উদ্দিন (৩৩), সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়া এলাকার মৃত আবু শমার ছেলে মো. করিম (৩৪) এবং একই এলাকার মো. শাহীন আলমের ছেলে মহিউদ্দিন (২৫)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল জানান, বাসটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে রিমান্ডে পাঠানোর প্রক্রিয়া চলছে।


Share: